৭৩৷ (১) উপধারা (২), (৩) এবং (৫) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল ৪ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় ব্যাংকিং চ্যানেল (banking channel) এ বাংলাদেশে আনয়ন করেন, তাহা হইলে তাঁহার ঐ আয়ের উপর কোন আয়কর প্রদেয় হইবে না৷ (৩) ২০০২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরে বিদেশে কর্মরত বাংলাদেশের কোন নাগরিক (individual) যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় ব্যাংকিং চ্যানেল (banking channel) এর মাধ্যমে…