৭২৷ ১৯৮৫-৮৬ কর বত্সর এবং তত্পূর্ববর্তী কর বত্সর সংশ্লিষ্ট যে কোন বকেয়া কর দাবী অবলোপন করা (write off) হইয়াছে বলিয়া গণ্য হইবে: তবে শর্ত থাকে যে, উক্ত কর বত্সরসমূহের কর দাবী সংক্রান্ত কোন মামলা বাংলাদেশ সুপ্রীম কোর্টে বিচারাধীন থাকিলে বিচারাধীন উক্ত মামলার ক্ষেত্রে এই অবলোপন প্রযোজ্য হইবে না৷