৮২৷ অর্থ আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১৫নং আইন) এর ধারা ৭ এর উপ-ধারা (১) এর শেষ প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে কোলন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নূতন শর্তাংশ সংযোজিত হইবে, যথা:- “আরও শর্ত থাকে যে, সরকার বিশেষ বিবেচনায় জনস্বার্থে ব্যবহার হইতে পারে এমন কোন পণ্যকে উহার উপর আরোপনীয় সম্পূর্ণ বা আংশিক অবকাঠামো উন্নয়ন সারচার্জ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷”৷