৮০৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫৫ এর- (ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা: “(১) যে ক্ষেত্রে কোন ব্যক্তির পণ্য সরবরাহ বা প্রদত্ত সেবার উপর প্রদেয় মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কোন কারণবশতঃ ধার্য বা পরিশোধ করা হয় নাই বা কম ধার্য বা কম পরিশোধ করা হইয়াছে অথবা ভুলবশতঃ ফেরত প্রদান করা হইয়াছে বা ধারা ১৩ এর অধীন মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আমদানি শুল্ক, আবগারী শুল্ক, অন্যান্য শুল্ক ও কর (আগাম আয়কর ব্যতীত), ভুলবশতঃ প্রত্যর্পণ করা হইয়াছে বা বাংলাদেশে সরবরাহকৃত কোন পণ্য বা সেবার উপর প্রদেয় কর বা শুল্কের বিপরীতে ভুলবশতঃ বা ভুল…