৭৯৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩১ এর শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিবন্ধিত কোন ব্যক্তি কোন পদ্ধতিতে এবং কি ধরনের পুস্তক ও নথিপত্র সংরক্ষণ করিবেন উহা নির্ধারণ করিতে পারিবে৷”৷