৭৭৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ২৬ এর উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) কমিশনার অথবা বিভাগীয় কর্মকর্তার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত যে কোন মূল্য সংযোজন কর কর্মকর্তার কোন নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তির উত্পাদনস্থল বা সরবরাহস্থল বা সেবা প্রদানের স্থলে প্রবেশের অধিকার থাকিবে এবং উক্ত কর্মকর্তা নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে যথাযথ নোটিশ প্রদান করিয়া তাহার মজুদ পণ্য, সেবা এবং উপকরণ পরিদর্শন ও তদ্সংক্রান্ত হিসাব পরীক্ষা করিতে পারিবেন এবং যে কোন সময়ে তাহার পুস্তক, নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদিসহ ব্যবসা সংক্রান্ত সকল কাগজাদি পরীক্ষা-নিরীক্ষা…