৭৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৯ এর- (ক) উপ-ধারা (১) এর (অ) দফা (ঙ) তে উল্লিখিত “আধুনিকীকরণ,” শব্দটি ও কমার পর “প্রতিস্থাপন, সম্প্রসারণ,” শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে; (আ) দফা (চ) এ উল্লিখিত “পণ্যাগার, বিজ্ঞাপন,” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে; এবং (ই) প্রথম শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:- “তবে শর্ত থাকে যে, চালানপত্র বা বিল অব এন্ট্রিতে বর্ণিত সমুদয় উপকরণ যেই তারিখে করদাতার উত্পাদন, সরবরাহ বা সেবা প্রদান স্থলে প্রবেশ করিবে সেই তারিখ হইতে পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সমুদয় উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে হইবে:”৷