৭৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৫ এর উপ-ধারা (২) এর দ্বিতীয় শর্তাংশের পরিবর্তে নিম্নরূপ দ্বিতীয় শর্তাংশ প্রতিস্থাপিত হইবে, যথা:- “আরও শর্ত থাকে যে, কোন ব্যবসায়ী কর্তৃক নির্দিষ্ট পণ্য বা পণ্য শ্রেণীর সরবরাহের ক্ষেত্রে বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপনের দ্বারা মূল্য সংযোজন করের ভিত্তি নিরূপণের উদ্দেশ্যে উক্ত পণ্য বা পণ্য শ্রেণীর মূল্য সংযোজনের হার এবং পরিমাণ নির্দিষ্ট করিতে পারিবে৷”৷