৫৬৷ Income-tax Ordinance এর section 53E এর- (ক) উপান্তটীকায় “commission or fees” শব্দগুলির পরিবর্তে “commission, discount or fees” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে; (খ) “by way of commission or fees” শব্দগুলির পর “or allows any discount” শব্দগুলি সন্নিবেশিত হইবে; (গ) “whichever is earlier,” শব্দগুলি ও কমার পর “or at the time of allowing discount” শব্দগুলি সন্নিবেশিত হইবে; এবং (ঘ) “five per cent of commission or fees payable” শব্দগুলির পরিবর্তে “five per cent of commission or fees payable or discount allowed” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷