৯৭৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৪০ এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(খ) মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী- টেবিল ন্যায় নির্ণয়নের ধরণ কর্মকর্তা পক্ষমতা (১) (২) (৩) (অ) পণ্য বাজেয়াপ্তকরণ এবং অর্থদণ্ড আরোপযোগ্য ন্যায় নির্ণয়নের ক্ষেত্রে৷ কমিশনার পণ্য মূল্য নির্বিশেষে; অতিরিক্ত কমিশনার পণ্য মূল্য অনধিক ৫ (পাঁচ) লপক্ষ টাকা হইলে; যুগ্ম-কমিশনার পণ্য মূল্য অনধিক ৪ (চার) লপক্ষ টাকা হইলে; উপ-কমিশনার পণ্য মূল্য অনধিক ২ (দুই) লপক্ষ টাকা হইলে; সহকারী কমিশনার পণ্য মূল্য অনধিক ১ (এক) লপক্ষ টাকা হইলে;…