৯৫৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৩৭ এর- (ক) উপ-ধারা (১) এ “অনধিক পঁচিশ হাজার” শব্দগুলির পরিবর্তে “অন্যুন পঁচিশ হাজার টাকা এবং অনূর্ধ্ব পঞ্চাশ হাজার” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (২) এর- (অ) দফা (ঞ) এর পর নিম্নরূপ একটি নতুন দফা (ঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ঞঞ) ধারা ৬ এর উপ-ধারা (৪ক) এর বিধান অনুযায়ী করণীয় কোন কিছু না করিলে বা করণীয় নয় এমন কিছু করেন; অথবা”; (আ) দফা (ট) তে উল্লিখিত “ঞ” অপক্ষরের পরিবর্তে “ঞঞ” অপক্ষরগুলি প্রতিস্থাপিত হইবে; (ই) দফা (ট) এর পর দণ্ড সম্পর্কিত বিধানের- (i) “আড়াই গুণ” শব্দগুলির পরিবর্তে “অন্যুন সমপরিমাণ এবং অনুর্ধ্ব আড়াই গুণ” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (ii)…