৯২৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ২৬ এর- (ক) উপ-ধারা (১) এ “নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদি পরীতগা করিতে এবং প্রয়োজনবোধে উহা দাখিল করিবার নির্দেশ দান করিতে বা আটক করিতে পারিবেন” শব্দগুলির পরিবর্তে “পুস্তক, নথিপত্র ও বাণিজ্যিক দলিলাদিসহ ব্যবসা সংক্রান্ত সকল কাগজাদি পরীক্ষা-নিরীক্ষা (অডিট) করিতে, প্রয়োজনবোধে উহা দাখিল করিবার নির্দেশ দান করিতে বা আটক করিতে এবং এতদউদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য কার্য করিতে পারিবেন” শব্দগুলি, কমাগুলি, বন্ধনী প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (১) এর প্রথম শর্তাংশের কোলনের পরিবর্তে দাঁড়ি প্রতিস্থাপিত হইবে এবং দ্বিতীয় শর্তাংশটি বিলুপ্ত হইবে; (গ) উপ-ধারা (৩) এ “আদেশ দ্বারা”…