৮৯৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৯ এর- (ক) উপ-ধারা (১) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (১) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(১) করযোগ্য পণ্যের সরবরাহকারী, ব্যবসায়ী বা করযোগ্য সেবা প্রদানকারী প্রতি কর মেয়াদে তত্কর্তৃক সরবরাহকৃত পণ্য বা প্রদত্ত সেবার উপর প্রদেয় উত্পাদ করের (output tax) বিপরীতে, নিম্বর্ণিত ক্ষেত্র ব্যতীত, উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, যথা:- (ক) অব্যাহতিপ্রাপ্ত পণ্য উত্পাদনে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত মূল্য সংযোজন কর; (খ) টার্ণওভার করের আওতাভুক্ত করদাতার নিকট হইতে সংগৃহীত উপকরণের উপর পরিশোধিত টার্ণওভার কর; (গ) পণ্য উত্পাদন বা সেবা প্রদানে ব্যবহৃত উপকরণের উপর পরিশোধিত সম্পূরক শুল্ক;…