৮৮৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৬ এর- (ক) উপ-ধারা (৪ক) এর পরিবর্তে নিম্নরূপ দুইটি নতুন উপ-ধারা যথাক্রমে (৪ক) ও (৪কক) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪ক) উপ-ধারা (৪) এ যাহা কিছুই থাকুক না কেন বোর্ড, সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা, উক্ত প্রজ্ঞাপনে নির্ধারণকৃত তারিখ হইতে যে কোন পণ্য বা পণ্য শ্রেণীর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর বা, তেগত্রমত, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আদায়ের উদ্দেশ্যে নির্দিষ্টকৃত মূল্য মানের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্বলিত বিশেষ আকার ও ডিজাইনের স্ট্যাম্প (Stamp) বা ব্যাণ্ডরোল (Bandrol) বা বিশেষ চিহ্ন বা ছাপ উক্ত পণ্যের মোড়ক বা ধারক বা পাত্রের গায়ে ব্যবহার করার নির্দেশ প্রদান…