৮৭৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৫ এর উপ-ধারা (২) এর “ব্যবসায়ীর যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) অন্তর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনীর পরিবর্তে “ব্যবসায়ী কর্তৃক ক্রয়কৃত উপকরণ মূল্য, যাবতীয় ব্যয় ও তত্কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে, প্রদত্ত কমিশন, চার্জ, ফি ও সম্পূরক শুল্কসহ সকল শুল্ক ও কর (মূল্য সংযোজন কর ব্যতীত) এবং মুনাফা অন্তর্ভুক্ত থাকিবে” শব্দগুলি, কমাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে৷