৮৬৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৩ এর- (ক) উপ-ধারা (১) এ “দ্বিতীয় তফসিলে উল্লিখিত” শব্দগুলির পরিবর্তে “দ্বিতীয় তফসিলে উল্লিখিত সেবাসমূহ ব্যতীত” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) উপ-ধারা (৩) এর পর নিম্নরূপ একটি নতুন উপ-ধারা (৩ক) সন্নিবেশিত হইবে, যথা:- “(৩ক) ধারা ১৫ এর অধীন নিবন্ধিত ব্যক্তি পণ্য সরবরাহ ও সেবা প্রদানকালে পণ্য বা সেবা মূল্যের সহিত ক্রেতার নিকট হইতে উপ-ধারা (১) এ ধার্য্যকৃত মূল্য সংযোজন কর আদায় করিবেন৷”; (গ) উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ একটি নতুন উপ-ধারা (৫) সংযোজিত হইবে, যথা:- “(৫) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে বোর্ড, জনস্বার্থে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা- (ক) যে কোন করযোগ্য পণ্য…