৮৫৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর- (ক) দফা (ছ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ছ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ছ) “করযোগ্য সেবা” অর্থ দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত নহে এইরূপ কোন সেবা”; (খ) দফা (ঝ) এর “কালেক্টরের” শব্দটির পরিবর্তে “কমিশনারের” শব্দটি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (ঞ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঞ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(ঞ) “চালানপত্র” অর্থ ধারা ৩২ এর অধীন প্রদত্ত চালানপত্র”; (ঘ) দফা (ণ) এর পর নিম্নরূপ একটি নতুন দফা (ণণ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ণণ) “ণণ” অর্থ পণ্য সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে প্রাপ্ত অথবা প্রাপ্য…