৮৩৷ (১) উপ-ধারা (২) এবং (৪) এর বিধানাবলী সাপেতেগ, ২০০০ সালের ১লা জুলাই এবং ২০০১ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-৩ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ২০০০ সালের ১লা জুলাই এবং ২০০১ সালের ১ লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় সরকারী মাধ্যম (official channel) এ বাংলাদেশে আনয়ন করেন এবং উহা বাংলাদেশে স্থাপিত কোন নূতন শিল্প প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ করেন, অথবা সরকারী মালিকানাধীন কোন প্রতিষ্ঠান কর্তৃক নিলামে বিক্রিত শিল্প প্রতিষ্ঠান, ষ্টক, শেয়ার, সরকারী বন্ড বা সিকিউরিটি…