১০২৷ মূল্য সংযোজন কর আইন এর ধারা ৭১ক এর পর নিম্নরূপ নূতন ধারা ৭১কক সন্নিবেশিত হইবে, যথা:- “৭১কক৷ কর ফাঁকি, আইন লংঘন ইত্যাদির উদ্ঘাটনের জন্য পুরস্কার প্রদান৷- এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড বিধি দ্বারা নির্ধারিত ক্ষেত্রে, পদ্ধতিতে এবং সীমা সাপেতেগ, নিম্বর্ণিত ব্যক্তিগণকে পুরস্কার প্রদান করিতে পারে:- (ক) এমন কোন ব্যক্তি যিনি এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনের বিধান লঙ্ঘন করার ব্যাপারে বা তদধীনে আদায়যোগ্য কর বা রাজস্ব ফাঁকি দেওয়া বা উহার প্রচেষ্টার ব্যাপারে মূল্য সংযোজন কর কর্মকর্তাকে তথ্য সরবরাহ করেন; বা (খ) এমন কোন মূল্য সংযোজন কর কর্মকর্তা বা…