৮৷ (১) উপ-ধারা (২) এবং (৪) এর বিধানাবলী সাপেতেগ, ১৯৯৯ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের তেগত্রে প্রথম তফসিলে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৯৯ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় সরকারী মাধ্যম (official channel) এ বাংলাদেশে আনয়ন করেন এবং উহা বাংলাদেশে স্থাপিত কোন নূতন শিল্প প্রতিষ্ঠানে সরাসরি বিনিয়োগ করেন, অথবা সরকারী মালিকানাধীন কোন অর্থ প্রতিষ্ঠান কর্তৃক নিলামে বিক্রিত শিল্প প্রতিষ্ঠান, ষ্টক, শেয়ার, সরকারী বণ্ড বা সিকিউরিটি ক্রয়ে বিনিয়োগ করেন, তাহা হইলে তাহার ঐ আয়ের উপর কোন আয়কর…