৭৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ৬ এর উপ-ধারা (৪) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (৪) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, যে কোন পণ্য, পণ্যশ্রেণী বা সেবার তেগত্রে মূল্য সংযোজন কর বা তেগত্রমত, সম্পূরক শুল্ক পরিশোধের সময় ও পদ্ধতি নির্ধারণসহ, অগ্রিম পরিশোধের বিধান করিতে পারিবে৷”; (২) ধারা ৬ এর উপ-ধারা (৪গ) এর দফা (আ) এর পর নিম্নরূপ দফা (ই) সংযোজিত হইবে, যথা:- “(ই) দফা (অ) এর বিধানাবলী তগুন্ন না করিয়া উত্সে কর্তিত মূল্য সংযোজন কর কর্তন/আদায়ের দুই মাসের মধ্যে সরকারী ট্রেজারীতে জমা প্রদানে ব্যর্থ হইলে…