৭৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ১ এর উপান্ত টীকার, “প্রয়োগ” কমা ও শব্দ বিলুপ্ত হইবে; (২) ধারা ২ এর- (ক) দফা (গ) এর উপ-দফা (অ) এর “মোড়ক সামগ্রী” শব্দগুলির পরিবর্তে “যে কোন গ্যাস, জ্বালানী হিসাবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী” শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) দফা (ণ) এর “বিশ” শব্দটির পরিবর্তে “দশ” শব্দটি প্রতিস্থাপিত হইবে; (গ) দফা (থথ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (থথ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(থথ) “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তত্কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্যের কোনরূপ আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণগত…