৬৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন) এর- (১) ধারা ২ এর দফা (ড) এর পর নিম্নরূপ নূতন দফা (ডড) সন্নিবেশিত হইবে, যথা:- “(ডড) “বাণিজ্যিক দলিল” অর্থ কোন ব্যক্তির বাণিজ্যিক লেনদেন বা তাঁহার ব্যবসায়ের আর্থিক অবস্থাজ্ঞাপক কোন লেনদেন লিপিবদ্ধ করিবার জন্য উক্ত ব্যক্তি কর্তৃক রক্ষিত সংশ্লিষ্ট হিসাব রক্ষণ বহি বা নথিপত্র বা কাগজপত্র সমূহ, যথা, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, ক্যাশ মেমো, দৈনিক ক্রয়-বিক্রয় হিসাব, ক্যাশ বহি, প্রাথমিক বা জাবেদা বহি, ব্যাংক একাউন্ট ও তত্সংশ্লিষ্ট হিসাব বা নথিপত্র, রেওয়ামিল, খতিয়ান, আর্থিক বিবরণী ও বিশ্লেষণী সমূহ, লাভ-লোকসান হিসাব, লাভ-লোকসান সমন্বয় হিসাব, ব্যাংক…