৬৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ২ এর- (ক) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(গ) উপকরণ (Input) অর্থ, (অ) শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ব্যতিরেকে, সকল প্রকার কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা এবং যন্ত্রপাতি ও যন্ত্রাংশ; (আ) ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে, বিক্রয়, বিনিময় বা প্রকারান্তরে হস্তান্তরের উদ্দেশ্যে আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে সংগৃহীত পণ্য”; (খ) দফা (থ) এর পর নিম্নরূপ নূতন দফা (থথ) সন্নিবেশিত হইবে; যথা:- “(থথ) “ব্যবসায়ী” বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তত্কর্তৃক আমদানীকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনভাবে…