৫৷ দানকর আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৪৪ নং আইন) এর ধারা ৪ এর উপ-ধারা (১) এর দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা:- “(গ) দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কোন তহবিল বা প্রতিষ্ঠানকে করা হয়, যথা:- (অ) বাংলাদেশে প্রচলিত কোন আইন দ্বারা প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত অথবা সরকার কর্তৃক স্বীকৃত বা পরিচালিত কোন পলিটেকনিক ইনস্টিটিউটসহ যে কোন শিক্ষা প্রতিষ্ঠান; (আ) সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বা পরিচালিত অথবা সরকার বা কোন স্থানীয় কর্তৃপক্ষের নিকট হইতে সাহায্যপ্রাপ্ত কোন হাসপাতাল; (ই) সরকার কর্তৃক গঠিত বা অনুমোদিত কোন বন্যা…