৯৷ (১) উপ-ধারা (২), (৩) এবং (৪) এর বিধানাবলী সাপেক্ষে, ১৯৯৫ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে দ্বিতীয় তফসিলে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৯৫ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে কোন করদাতার, বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ করদাতা ব্যতীত, মোট আয়ের মধ্যে যদি যাত্রীবাহী লঞ্চ হইতে লব্ধ মুনাফা অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে ঐ মুনাফার উপর আরোপনযোগ্য আয়কর ৫০% হারে হ্রাস করা হইবে৷ (৩) ১৯৯৫ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরে বাংলাদেশে নিবাসী কোন করদাতা যদি বাংলাদেশের বাহিরে উদ্ভূত কোন আয় সরকারী মাধ্যম (official channel) এ…