৮৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ২ (জ), ৩(২), ২০, ২২, ২৬(১), ২৭(১), ৩৯(২), ৪০, ৪২, ৪৮, ৫২ এবং ৭২ এর “কালেক্টর”, “অতিরিক্ত কালেক্টর”, “যুগ্ম-কালেক্টর”, “উপ-কালেক্টর”, “সহকারী কালেক্টর”, “কালেক্টরের”, অতিরিক্ত কালেক্টরের”, “যুগ্ম-কালেক্টরের”, “উপ-কালেক্টরের” ও “সহকারী কালেক্টরের” শব্দগুলির পরিবর্তে, যথাক্রমে, “কমিশনার”, “অতিরিক্ত কমিশনার”, “যুগ্ম-কমিশনার”, “উপ-কমিশনার”, “সহকারী কমিশনার”, “কমিশনারের”, “অতিরিক্ত কমিশনারের”, “যুগ্ম-কমিশনারের”, “উপ-কমিশনারের” ও “সহকারী কমিশনারের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (২) ধারা ৫ এর উপ-ধারা (১) এর "section 25” শব্দটি ও সংখ্যাটির…