৯৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ২ এর- (ক) দফা (গ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (গ) প্রতিস্থাপিত হইবে, যথা :- “(গ) “উপকরণ” (input) অর্থ সকল প্রকার কাঁচামাল, মোড়ক সামগ্রী, সেবা এবং যন্ত্রপাতি; তবে শ্রম, ভূমি, ইমারত, অফিস যন্ত্রপাতি ও যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না;”; (খ) দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ঘঘ) “কমিশন” অর্থ এই আইনের ধারা ৮ক এর অধীন গঠিত টার্ণওভার কর নির্ধারণ কমিশন;”; (গ) দফা (ঞ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঞঞ) সন্নিবেশিত হইবে, যথা:- “(ঞঞ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান;”; (ঘ) দফা (দ) এর পর নিম্নরূপ নূতন দফা (দদ)…