১০৷ (১) উপ-ধারা (২), (৩), (৪) এবং (৫) এর বিধানাবলী সাপেতেগ, ১৯৯৪ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের তেগত্রে তৃতীয় তফসিলে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) (ক) ১৯৯৪ সনের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরে বাংলাদেশে কোম্পানী হিসাবে নিবন্ধিত নহে এইরূপ কোম্পানী ব্যতীত অন্য কোন করদাতার মোট আয়ের মধ্যে যদি রপ্তানী ব্যবসায় হইতে প্রাপ্ত কোন মুনাফা অন্তর্ভুক্ত থাকে তাহা হইলে দফা (খ) ও (গ) এর বিধান সাপেতেগ উক্ত আয়ের উপর প্রদেয় আয়কর ৫০% হারে হ্রাস করা যাইবে৷ ব্যাখ্যা৷- এই দফার উদ্দেশ্যে,- (১) স্থানীয়ভাবে প্রস্ত্মুতকৃত যন্ত্রপাতি, সরঞ্জামাদি এবং দেশের উত্পাদিত…