৯৷ (১) উপ-ধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে তৃতীয় তফসিলে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷ (৩) ১৯৯৩ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে তৃতীয় তফসিলের অনুচ্ছেদ ক অথবা…