৮৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) ধারা ২ এর দফা (ভ) এর “মূল্য সংযোজন কর” শব্দগুলির পর “বা আগাম আয়কর” শব্দগুলি সন্নিবেশিত হইবে; (২) ধারা ৬ এর উপ-ধারা (৪) এর পর নিম্নরূপ উপ-ধারাগুলি সন্নিবেশিত হইবে, যথা:- “(৪ক) এই ধারার অন্যান্য বিধানাবলী সত্বেও, কোন নির্মাণ সংস্থা, ইনডেন্টিং সংস্থা, ট্রাভেল এজেন্সি, মোটর গাড়ীর গ্যারেজ ও ওয়ার্কসপ এবং ডকইয়ার্ড এবং সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা এতদুদ্দেশ্যে সময় সময়, নির্ধারিত কোন সেবা প্রদানকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় মূল্য সংযোজন কর সেবা গ্রহণকারী বা, ক্ষেত্রমত মূল্য বা কমিশন পরিশোধকারী ব্যক্তিকে সেবা মূল্য বা কমিশন…