১২৷ (১) উপ-ধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষ, ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণেরক্ষত্রে চতুর্থ তফসিলে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণেরক্ষত্রে যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসা হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসা হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷ (৩) ১৯৯২ সালের ১লা জুলাই তারিখে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণেরক্ষত্রে করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে চতুর্থ তফসিলের অনুচ্ছেদ ক অথবা খ(৩)…