১১৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর- (১) সর্বত্র “ফর্ম” এবং “ফর্মে” শব্দগুলির পরিবর্তে যথাক্রমে “ফরম” এবং “ফরমে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (২) ধারা ২ এর, (ক) “বিষয় এবং প্রসঙ্গের” শব্দগুলির পরিবর্তে “বিষয় বা প্রসঙ্গের” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; (খ) দফা (খ) এ “বা,ক্ষত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক” শব্দগুলি ও কমাগুলি বিলুপ্ত হইবে; (গ) দফা (ঞ) েত “চালানপত্র” শব্দটির পর “এবং সহায়ক চালানপত্র ইহার অন্তর্ভুক্ত” শব্দগুলি সন্নিবেশিত হইবে; (ঘ) দফা (থ) এর উপ-দফা (উ) এর পর নিম্নরূপ উপ-দফা (ঊ) সংযোজিত হইবে, যথা:- “(ঊ) অর্থের বিনিময়ে নিজস্ব প্লান্ট, মেশিনারী বা যন্ত্রপাতি…