১১৷ (১) (১) উপ-ধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে ১৯৯০ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে প্রথম তফসিলের প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৯০ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷ (৩) ১৯৯০ সালের ১লা জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে প্রথম তফসিলের…