১৩৷ (১) উপধারা (২), (৩), (৪), (৫), এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৮৮ সালের ১লা জুলাই হইতে আরব্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ তফসিলের প্রথম অংশে নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) ১৯৮৮ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে, যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷ (অ) যেইক্ষেত্রে রপ্তানীকৃত দ্রব্যসমূহ রপ্তানীকারক করদাতা কর্তৃক উত্পাদিত না হয় : সেই ক্ষেত্রে রপ্তানী বিক্রয়ের উপর আরোপণযোগ্য আয়করের…