১০৷ ত্রাণ ও পুনর্বাসন সারচার্জ ও লেভী আইন, ১৯৮৮ (১৯৮৮ সালের ১ নং আইন) এর- (১) ধারা ১ এর উপ-ধারা (১) এ, “ও লেভী” শব্দগুলি বিলুপ্ত হইবে; (২) ধারা ২ এর- (ক) উপ শিরনামায় “ও লেভী” শব্দগুলি বিলুপ্ত হইবে; (খ) দফা (ক) তে “; এবং ” সেমিকোলন ও শব্দটি বিলুপ্ত হইবে; এবং (গ) দফা (খ) বিলুপ্ত হইবে; (৩) ধারা ৩ এ, দুই স্থানে (উপ শিরোনামাসহ) উল্লিখিত, “ও লেভী” শব্দগুলি বিলুপ্ত হইবে; এবং (৪) দ্বিতীয় তফসিল বিলুপ্ত হইবে৷