৯৷ (১) উপধারা (২), (৩), (৪), (৫) এবং (৬) এর বিধান সাপেক্ষে, ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে চতুর্থ তফসিলে বিনির্দিষ্ট করহার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ ২৷ ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কোম্পানীর কর নির্ধারণের ক্ষেত্রে, যদি মোট আয়ের মধ্যে জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত কোন আয় অন্তর্ভুক্ত থাকে, তাহা হইলে প্রদেয় আয়কর জীবন বীমা ব্যবসায় হইতে প্রাপ্ত আয়ের ১২.৫% এর সমপরিমাণে হ্রাস করা হইবে৷ ৩৷ ১৯৮৭ সালের ১লা জুলাই হইতে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে, করদাতা যদি সমবায় সমিতি হয় তাহা হইলে চতুর্থ তফসিলের অনুচ্ছেদ ’ক’ অথবা…