১৷ (১) এই আইন অর্থ আইন, ১৯৮৭ নামে অভিহিত হইবে৷ (২) Provisional Collection of Taxes Act, 1931 (XVI of 1931) এবং উহার অধীনে জারীকৃত ঘোষণা সাপেক্ষে,- (ক) এই আইন, ৬ ধারা ব্যতিরেকে, ১৯৮৭ সনের ১লা জুলাই তারিখ হইতে কার্যকর হইবে; (খ) এই আইনের ৬ ধারা ১লা বৈশাখ, ১৩৯৪ বাংলা সাল হইতে কার্যকর হইবে৷