৪৫৷ উক্ত আইনের ধারা ৭২ এর উপ-ধারা (২) এর দফা (ক) তে উল্লিখিত "মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক নিরূপণ ও আদায়করণ" শব্দগুলির পরিবর্তে "মূল্য সংযোজন কর বা, ক্ষেত্রমত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক নিরূপণ, ধার্যকরণ ও আদায়করণ এবং উক্তরূপ ধার্যের জন্য মূল্য নির্ধারণ, মূল্য ঘোষণা ও ঘোষিত মূল্য যাচাই বাছাইকরণ প্রক্রিয়া" শব্দগুলি ও কমাগুলি প্রতিস্থাপিত হইবে৷