৪৩৷ উক্ত আইনের ধারা ৩৭ এর - (ক) উপ-ধারা (১) এর দফা (ঘ) এর পর নিম্নরূপ নূতন দফা (ঘঘ) সন্নিবেশিত হইবে, যথাঃ- "(ঘঘ) উপ-ধারা (২) এর দফা (ঘ) তে উল্লিখিত নথিপত্র, ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার সংরক্ষণে ব্যর্থ হন; অথবা"; (খ) উপ-ধারা (২) এর- (অ) দফা (ঘ) এ তিনবার উল্লিখিত "নথিপত্র" শব্দটির পরিবর্তে সকল ক্ষেত্রে "নথিপত্র, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার " শব্দগুলি, কমা ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; (আ) দফা (চ) তে উল্লিখিত "নথিপত্র" শব্দটির পরিবর্তে "নথিপত্র, ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ECR) বা কম্পিউটার " শব্দগুলি, কমা এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে৷