৩৮৷ উক্ত Ordinance এর THE THIRD SCHEDULE এর - (ক) paragraph 3 এর TABLE এর column 1 এর Sl. No. 3 এর বিপরীতে column 2 এ উল্লিখিত clause ()(b) এর এন্ট্রি (iv) এর পর নিম্নরূপ নূতন এন্ট্রি (v) সন্নিবেশিত হইবে, যথাঃ- "(v) computer and computer equipments 30"; (খ) paragraph 7 এর - (অ) sub-paragraph 1 এর "2008" সংখ্যার পরিবর্তে "2010" সংখ্যা প্রতিস্থাপিত হইবে; (আ) sub-paragraph 2 এর clause (d) এর "under section 45 or 46A" শব্দগুলি ও সংখ্যাগুলির পরিবর্তে "under section 45 or 46A or 46B" শব্দগুলি ও সংখ্যাগুলি প্রতিস্থাপিত হইবে৷