৬৮৷ মূল্য সংযোজন কর আইনের দ্বিতীয় তফসিল এর - (ক) ক্রমিক নং ২ এর দফা (খ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (খ) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- ’’(খ) শিক্ষামূলক ও প্রশিক্ষণদানকারী প্রতিষ্ঠান (ইংলিশ মিডিয়াম স্কুল, বেসরকারী মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় ব্যতীত);’’ (খ) ক্রমিক নং ২ এর দফা (গ) বিলুপ্ত হইবে; এবং (গ) ক্রমিক নং ৬ এর দফা (ক) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ক) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- ’’(ক) সাংবাদিক, অভিনেতা, গায়ক, বেতার ও টেলিভিশন পারফরমার, লেখক, পেশাদার ক্রীড়াবিদ, নৃত্য শিল্পী, অনুবাদক, জ্যোতির্বিদ, টাইপিস্ট, নিকাহ রেজিষ্ট্রার, ঘটকালী প্রতিষ্ঠান, প্লাম্বার, কাঠমিস্ত্রি,…