৬৫৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৪০ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪০ প্রতিস্থাপিত হইবে, যথাঃ ’’৪০৷ ন্যায় নির্ণয়নের ক্ষমতা৷- এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধির অধীনে বাজেয়াপ্তকরণ এবং অর্থদন্ড আরোপকরণ সংক্রান্ত মামলাসমূহের ন্যায় নির্ণয়ন করা হইবে, - (ক) আমদানি ও রপ্তানির ক্ষেত্রে Customs Act, 1969 এর section 179 এর বিধান অনুযায়ী; এবং (খ) পণ্য সরবরাহ বা সেবা প্রদানের ক্ষেত্রে, মূল্য সংযোজন কর কর্মকর্তাগণ কর্তৃক নিম্নবর্ণিত টেবিল অনুযায়ী- টেবিল ন্যায়-নির্ণয়নের ধরণ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা (অ) পণ্য বা সেবা বাজেয়াপ্তকরণ এবং কর ফাঁকি সংশ্লিষ্ট অর্থদন্ড আরোপ কমিশনার পণ্য মূল্য বা করযোগ্য সেবা মূল্য…