৬৩৷ মূল্য সংযোজন কর আইনের ধারা ৩৭ এর- (ক) উপ-ধারা (১) এর ’’অন্যূন পাঁচ হাজার টাকা এবং অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকা’’ শব্দগুলির পরিবর্তে ’’অন্যূন পাঁচ হাজার টাকা এবং অনূর্ধ্ব পঁচিশ হাজার টাকা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং (খ) উপ-ধারা (২) এর - (অ) সকল ক্ষেত্রে ’’অন্যূন অর্ধেক এবং অনূর্ধ্ব দ্বিগুণ’’ শব্দগুলির পরিবর্তে ’’অন্যূন পঁচিশ শতাংশ এবং অনূর্ধ্ব পঁচাত্তর শতাংশ পরিমাণ’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে, এবং (আ) ’’অন্যূন দশ হাজার এবং অনূর্ধ্ব তিন লক্ষ টাকা’’ শব্দগুলির পরিবর্তে ’’অন্যূন দশ হাজার এবং অনূর্ধ্ব এক লক্ষ টাকা’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে৷