৬১৷ মূল্য সংয৬১৷মূল্য সংযোজন কর আইনের ধারা ১৫ এর উপ-ধারা (৪) এরপর নিম্নরূপ নুতন উপ-ধারা (৫) সন্নিবেশিত হইবে, যথাঃ- "(৫) উপ-ধারা (১), (২), (৩) ও (৪) এ যাহা কিছুই থাকুক না কেন মুল্য সংযোজন কর ও আয়করের জন্য প্রত্যেক নিবন্ধিত ব্যক্তিকে একটি সমন্বিত (Unified) নিবন্ধন সংখ্যা প্রদান করা যাইবে৷ তবে শর্ত থাকে যে, বোর্ড, গেজেটে প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এই সমন্বিত নিবন্ধন সংখ্যা প্রদানের সময় ও পদ্ধতি নিধির্রণ করিতে পারিবে৷"