৫৯৷ উক্ত আইনের ধারা ৫ এর উপ-ধারা (২ক) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২ক) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- ’’(২ক) কোন নিবন্ধিত উৎপাদক কর্তৃক চুক্তির ভিত্তিতে অন্য কোন নিবন্ধিত উৎপাদকের ব্রান্ডযুক্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে, বোর্ড, বিধি দ্বারা উক্ত পণ্যের মূল্য নিরূপণের পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷’’৷