৫৮৷ মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন), অতঃপর মূল্য সংযোজন কর আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ২ এর - (ক) দফা (য) এর পরিবর্তে নিম্নরূপ দফা (য) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- ’’(য) "স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়" অর্থ সুপারিনটেনডেন্ট, মূল্য সংযোজন কর এর কার্যালয়, মূল্য সংযোজন কর বৃহৎ করদাতা ইউনিট এর আওতাধীন সুপারিনটেনডেন্ট এর অধীনে ন্যস্ত যে কোন শাখা এবং বোর্ড কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত অন্য কোনো কার্যালয় ;’’ এবং (খ) দফা (র) এর পরিবর্তে নিম্নরূপ দফা (র) প্রতিস্থাপিত হইবে, যথাঃ- ’’(র) "বিভাগীয় কর্মকর্তা" অর্থ মূল্য সংযোজন কর বিভাগীয় কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত কোনো…