৫৭৷ (১) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ধারা ৩০ এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (৩) এর বিধানাবলী সাপেক্ষে, ২০০৭ সালের ১ জুলাই তারিখে আরদ্ধ কর বত্সরের জন্য কোন কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল-২ এ নির্দিষ্ট কর হার অনুযায়ী আয়কর ধার্য হইবে৷ (২) যে সকল ক্ষেত্রে Income tax Ordinance এর SECOND SCHEDULE (লটারী আয় সংক্রান্ত) প্রযোজ্য হইবে সেই সকল ক্ষেত্রে আরোপনযোগ্য কর উক্ত SCHEDULE অনুসারেই ধার্য করা হইবে, কিন্তু করের হার নির্ধারণের ক্ষেত্রে উপ-ধারা (১) এর বিধান প্রয়োগ করিতে হইবে৷ (৩) Income tax Ordinance এর Chapter VII অনুসারে কর কর্তনের নিমিত্ত তফসিল-২ এ (আয়কর হার সংক্রান্ত)…