৯৷ (১) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ কার্যকর হইবার ৩০০ (তিনশত) দিনের মধ্যে সরকার এই ধারার বিধান অনুযায়ী ’ক’ *** তফসিলে বর্ণিত প্রত্যর্পণযোগ্য সম্পত্তির মৌজা ভিত্তিক উপজেলা বা থানা বা জেলাওয়ারী তালিকা প্রস্ত্তত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে : তবে শর্ত থাকে যে, উক্ত ৩০০(তিনশত) দিনের মধ্যে তালিকা প্রস্তুত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব না হইলে, সরকার সুনির্দিষ্ট কারণ লিপিবদ্ধ করিয়া অতিরিক্ত ৯০ (নব্বই) দিনের মধ্যে তালিকা প্রস্তুত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করিবে। (১ক) উপ-ধারা (১) এর অধীন প্রত্যর্পণযোগ্য সম্পত্তির তালিকা প্রকাশের তারিখ…