৪৷ এই আইনের অধীন কোন কার্যধারায় দেওয়ানী কার্যবিধির নিম্্নবর্ণিত বিধানাবলী ব্যতীত অন্য কোন বিধান প্রযোজ্য হইবে না, যথা:- (ক) এই আইনে বা বিধিতে কোন বিষয়ে দেওয়ানী কার্যবিধির কোন বিধান যতটুকু প্রযোজ্য মর্মে বিধান করা হয় ততটুকু; এবং (খ) উক্ত কার্যবিধির ১১ ধারা৷